|
চট্টগ্রাম বন্দরে চালু হলো 'পোর্ট সিঙ্গেল উইন্ডো-সিপিএ স্কাই', সকল সেবা এক জায়গায়
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
![]() চট্টগ্রাম বন্দরে চালু হলো 'পোর্ট সিঙ্গেল উইন্ডো-সিপিএ স্কাই', সকল সেবা এক জায়গায় নতুন এই ব্যবস্থায় জাহাজ আগমন, পণ্য খালাস ও ডেলিভারি প্রক্রিয়ায় আসবে গতি ও স্বচ্ছতা। সংশ্লিষ্টরা বলছেন, আগে যে কাজে ৫দিন লাগত, এখন তা সম্পন্ন হবে মাত্র আধাঘণ্টায়। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দরে আনুষ্ঠানিকভাবে সিপিএ স্কাইয়ের উদ্বোধন করেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান। তিনি বলেন, আগে যেসব কাজ ফিজিক্যালি করতে হতো- টেবিল, ডেস্ক, কাস্টমস, ব্যাংক কিংবা ফ্রেইট ফরওয়ার্ডের কাছে গিয়ে এখন সেসব কাজ হচ্ছে ডিজিটাল প্লাটফর্মে। এতে সময় বাঁচবে, কার্গো ডেলিভারি হবে দ্রুত এবং জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম উল্লেখযোগ্যভাবে কমে আসবে। নতুন এই ব্যবস্থার মাধ্যমে চট্টগ্রাম বন্দর সরাসরি ডিজিটাল মেরিটাইম লজিস্টিক করিডোরে যুক্ত হলো। কাস্টমসের ইজিএম ও আইজিএমসহ জাহাজ আগমন সংক্রান্ত তথ্য এখন অনলাইনে সমন্বয় করা যাবে। ফলে তথ্য আদান-প্রদান হবে দ্রুত ও নির্ভুল। বন্দর কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন সংস্থার কার্যক্রম এক ছাতার নিচে আনতে দীর্ঘদিন ধরেই কাজ চলছিল। জাতীয় পর্যায়ে এনবিআর ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো এবং ডিজি শিপিং মেরিটাইম সিঙ্গেল উইন্ডো নিয়ে কাজ করছে। এর পাশাপাশি চট্টগ্রাম বন্দর নিজ উদ্যোগে চালু করেছে পোর্ট কমিউনিটি সিস্টেম, যেখানে সংশ্লিষ্ট সব সংস্থাকে একটি প্লাটফর্মে যুক্ত করা হয়েছে। নতুন সিস্টেম চালুর ফলে অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত হবে বলেও জানানো হয়। আগে ডেলিভারি প্রক্রিয়ায় দেরি ও মিস ম্যানেজমেন্টের অভিযোগ থাকলেও এখন টার্ন অ্যারাউন্ড টাইম কমে আসবে এবং সার্বিক উৎপাদনশীলতা বাড়বে। এই প্লাটফরম তৈরিতে কারিগরি সহযোগিতা দিয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। বন্দর ব্যবহারকারীদের পক্ষ থেকেও সিপিএ স্কাইকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। বন্দর ব্যবহারকারী ও মিউচ্যুয়াল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ আহমেদ বলেন, আগে আমদানি পণ্য দেশে আসার পর কাস্টমস ফরমালিটি ও গেটপাসের জন্য দৌড়ঝাঁপ করতে হতো। এখন লোড পোর্ট থেকেই অনলাইনে সব কাজ করা যাবে। ২৪ ঘণ্টা, সপ্তাহের সাত দিন যেকোনো জায়গা থেকে কাজ করা সম্ভব হবে। এতে সময় বাঁচবে, কাজের গতি বহুগুণে বাড়বে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
