|
গুইমারায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
মাঈন উদ্দিন বাবলু
|
![]() গুইমারায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত উঠান বৈঠকটি সঞ্চালনা করেন দৌরিঅং মারমা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সিন্দুকছড়ি ইউনিয়ন নির্বাচন সমন্বয়ক মোঃ ইউচুপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নোয়াব আলি ও সাধারণ সম্পাদক বাবু পাইসাউ মার্মা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের নেত্রী মিসিপ্রু মার্মা, হ্লাউচিং মার্মা, স্থানীয় হেডম্যান, কার্বারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা এসময় ধানের শীষ প্রতীকের প্রার্থী ওয়াদুদ ভূইয়ার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ভোটারদের কাছে বিএনপির বার্তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
