ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মহেশখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত
শহিদুল ইসলাম লিটন, মহেশখালী
প্রকাশ: Monday, 18 May, 2026, 10:36 AM

মহেশখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

মহেশখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার ও কৃষকদের দক্ষতা উন্নয়নে গুরুত্বারোপ। কৃষিকে লাভজনক ও টেকসই খাতে রূপান্তরের আহ্বান বক্তাদের।।

২০২৫-২৬ অর্থবছরে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)প্রকল্পের আওতায় মহেশখালীতে অনুষ্ঠিত হয়েছে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মহেশখালী, কক্সবাজারের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ কংগ্রেসে কৃষির আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা এবং কৃষকদের দক্ষতা উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কক্সবাজারের উপপরিচালক ড. বিমল কুমার প্রামাণিক।

 তিনি বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি খাতকে আরও যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর করতে হবে।
 
মহেশখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

মহেশখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

কৃষকদের প্রশিক্ষণ, সচেতনতা এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে কৃষি উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব।

স্বাগত বক্তব্য প্রদান করেন মহেশখালী উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল গাফফার। 

তিনি বলেন, কৃষকদের মাঠপর্যায়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান, উন্নত জাতের বীজ ব্যবহার, সঠিক সময়ে সেচ ও সার প্রয়োগ এবং রোগবালাই প্রতিরোধ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা গেলে কৃষিতে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করা সম্ভব হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম।

 তিনি বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষকদের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। 

তিনি কৃষকদের আধুনিক কৃষি পদ্ধতি গ্রহণে উৎসাহিত করেন এবং সরকারের কৃষিবান্ধব কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।

সভায় উপস্থিত বক্তারা কৃষি খাতের সার্বিক মানোন্নয়ন, পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং কৃষিকে উদ্যোক্তামুখী খাতে রূপান্তরের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। 

এছাড়াও কীভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কম খরচে অধিক উৎপাদন নিশ্চিত করা যায়, সে বিষয়েও কৃষকদের বাস্তবমুখী পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাধারণ কৃষকরা জানান, এ ধরনের আয়োজন তাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ।

 কৃষি বিষয়ে নতুন তথ্য, আধুনিক প্রযুক্তি এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল সম্পর্কে জানতে পেরে তারা আনন্দ প্রকাশ করেন। 

তারা আশা প্রকাশ করেন, নিয়মিত এ ধরনের প্রশিক্ষণ ও কংগ্রেসের আয়োজন করা হলে কৃষকরা আরও দক্ষ হয়ে উঠবেন এবং কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আসবে।

অনুষ্ঠানে স্থানীয় কৃষক, কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 পুরো আয়োজন প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status