|
দীঘিনালায় ভোট নিরাপত্তায় সেনাবাহিনীর সার্বক্ষণিক তত্ত্বাবধান
মোঃ লোকমান হোসেন, দীঘিনালা
|
![]() দীঘিনালায় ভোট নিরাপত্তায় সেনাবাহিনীর সার্বক্ষণিক তত্ত্বাবধান মঙ্গলবার ( ০৩ ফেব্রুয়ারি) দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাচন কমিশনারের সঞ্চালনায় আয়োজিত এই প্রশিক্ষণে নির্বাচনী নিরাপত্তা ও ভোট কেন্দ্র পরিচালনার দিকনির্দেশনা প্রদান করা হয়। প্রশিক্ষণের প্রধান অতিথি দীঘিনালা জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আল আমিন বলেন, ভোট গ্রহণের আগে, পরে এবং ভোট গ্রহণের দিনগুলিতে নিরাপত্তা বাহিনী সার্বক্ষণিক নজরদারি করবে। তিনি আরও জানান, দীঘিনালা জোন প্রতিটি ভোটকেন্দ্রে ড্রোনের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং সেনাসদস্যরা বডি ক্যামেরা ব্যবহার করে ঘটনা রেকর্ড করবেন। তিনি আরও বলেন- ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচনকে স্বচ্ছ ও নিরপেক্ষ রাখা প্রধান লক্ষ্য। দীঘিনালা জোন প্রতিটি পর্যায়ে ভোট পরিচালনায় সহায়তা করবে এবং কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সবরকম প্রস্তুতি থাকবে। প্রশিক্ষণের শেষে তিনি নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী এবং দীঘিনালা জোনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
