|
সহায়তার হাত বাড়িয়ে দীঘিনালায় সম্প্রীতির বার্তা সেনাবাহিনীর
মোঃ লোকমান হোসেন, দীঘিনালা
|
![]() সহায়তার হাত বাড়িয়ে দীঘিনালায় সম্প্রীতির বার্তা সেনাবাহিনীর মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টা ৪০ মিনিটে দীঘিনালা জোন সদরে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন, এসইউপি, পিএসসি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রূশাদ, পিএসসি। সহায়তা কার্যক্রমের আওতায় অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। পাশাপাশি জীবিকা নির্বাহে স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন এবং বসতঘর সংস্কারের জন্য ঢেউটিন বিতরণ করা হয়। উপহার সামগ্রী পেয়ে উপকারভোগীদের মধ্যে স্বস্তি ও আনন্দের অনুভূতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট জাওয়াদ মোহাম্মদ জাহিন, কোয়ার্টার মাস্টার শেখ সাব্বির আহমেদসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারা। এ সময় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন উপকারভোগীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে পার্বত্য এলাকার সকল সম্প্রদায়ের পাশে থেকে মানবিক দায়িত্ব পালন করে যাচ্ছে। শান্তি ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয়রা সেনাবাহিনীর এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় এমন মানবিক সহায়তা অসহায় মানুষের জীবনে নতুন আশার আলো জ্বালায়। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে অনুসরণ করে আটক কে এই ছাত্রলীগ নেতা?
সপ্তাহে ৪০ প্রেমের প্রস্তাব ডি এ তায়েবের, জয়ের কতটি?
সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: চিকিৎসকের পোস্টে তুমুল সমালোচনা
সাপ্তাহিক খবর পত্রিকার সম্পাদক হাবিবুল্লাহ বাহার -এর ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
