|
কর্মজীবী নারীদের নিয়ে কটুক্তির প্রতিবাদে উজিরপুরে মহিলা দলের ঝাড়ু মিছিল
আলতাফ হোসেন অনিক
|
![]() কর্মজীবী নারীদের নিয়ে কটুক্তির প্রতিবাদে উজিরপুরে মহিলা দলের ঝাড়ু মিছিল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উজিরপুর উপজেলার প্রধান প্রধান সড়কে হিন্দু-মুসলিম হাজারো নারীর অংশগ্রহণে এক বিশাল ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারী নারীরা ডা. শফিকুর রহমানের বক্তব্যকে নারীদের মর্যাদাহানিকর ও সমাজবিরোধী আখ্যা দিয়ে অবিলম্বে তার বিচার দাবি করেন। ঝাড়ু মিছিলে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা মহিলা দলের সভাপতি পারুল বেগম, সাধারণ সম্পাদক শিরিন বেগম, পৌর মহিলা দলের সভাপতি মাকসুদা আক্তার শিল্পী বেগম, সাধারণ সম্পাদক মনিরা আক্তার শিখা, সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার তারাসহ দলীয় নেতৃবৃন্দ। এসময় বিক্ষুব্ধ নারীরা “শফিক তুমি ক্ষমা চাও—নারীরা নয় পতিতা”সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগানে পুরো উপজেলা প্রকম্পিত করে তোলে। বক্তারা বলেন, নারীদের সম্মানহানিকর বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অবিলম্বে দোষীর বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
