|
আলফাডাঙ্গায় নিখোঁজের সাত দিন পেরিয়ে গেলেও ৭ বছরের শিশু রওজা'র সন্ধান মেলেনি; পরিবারে চলছে শোকের মাতম!!
আলমগীর কবির, আলফাডাঙ্গা
|
![]() আলফাডাঙ্গায় নিখোঁজের সাত দিন পেরিয়ে গেলেও ৭ বছরের শিশু রওজা'র সন্ধান মেলেনি; পরিবারে চলছে শোকের মাতম!! মিম্মাতুন রওজা এর বিবরণঃ নাম- মিম্মাতুন রওজা, বয়সঃ ৬ বছর, গায়ের রং- শ্যামলা, উচ্চতা- ৩ফুট ৪ ইঞ্চি, পরণেঃ লাল/খয়েরী রংয়ের ফোরাক, নিচের পাটির সামনের একটি দাঁত ভাঙ্গা আছে। রওজাকে ফিরে পেতে খোঁজা খোঁজি অব্যহত রয়েছে। তার সন্ধান পেলে তার পরিবারের পক্ষ থেকে ০১৯১৫২২৮৩০০ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। নিখোঁজের ৭ দিন পেরিয়ে গেলেও রওজার সন্ধান না পাওয়ায় তার পরিবারে চলছে শোকের মাতম। রওজার মা নওরিন বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, আমার কোমলমতি মামনি আজ ৭টা দিন হলো কোথায় কোন অবস্থায় আছে সেটা এখনোও জানি না, আপনারা আমার প্রাণপাখিটাকে ফিরিয়ে এনে দিন। এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ওসি আবুল হাসনাত খান বলেন, নিখোঁজের বিষয়ে থানায় জিডি সূত্র ধরে দেশের সকল জেলা ও থানা কে অবগত করেছি। রওজার সন্ধান পেতে আমাদের চেষ্টা অব্যহত রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
রাজারহাটে ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের চরম দুর্ভোগ
