|
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরায় জেলা প্রশাসনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
![]() আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরায় জেলা প্রশাসনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত রোববার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা আখতার । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আরেফিন জুয়েল । এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল , নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা বলেন, জতীয় সংসদ নির্বাচন ও সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কার্যক্রম। এসব কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, গুজব বা বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা এসব আয়োজনকে আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটকেন্দ্রের নিরাপত্তা, পরীক্ষাকেন্দ্র ব্যবস্থাপনা, গুজব প্রতিরোধ এবং তথ্য যাচাই করে সংবাদ পরিবেশনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
গলায় কাঁচি ধরে শিশুকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর...
চাঁদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ স্থাপন প্রকল্প এলাকা পরিদর্শন করলেন এমপি শেখ ফরিদ আহমেদ মানিক
কুড়িগ্রামের সাবেক ডিসি নুসরাত সুলতানা এখন যুগ্মসচিব, অভিনন্দনে ভাসাচ্ছেন কুড়িগ্রামবাসী
৭৯ হাজার শিক্ষার্থী পেল প্রাথমিক বৃত্তি, ট্যালেন্টপুল ৩২ হাজার ৯৬৫
চরভদ্রাসনে ইয়াবা সেবনের অভিযোগে তিন যুবক আদালতে প্রেরণ
প্রজ্ঞাপনের ৬ মাস পরও ১০ম গ্রেডে বেতন পাচ্ছে না প্রাথমিকের প্রধান শিক্ষকেরা: আন্দোলনের আল্টিমেটাম
বাউফলে দুই মাসের দাম্পত্যের ইতি, নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর
