যশোরের চাঁচড়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে এক হিজড়ার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় ব্লেড দিয়ে কেটে গুরুতর জখম হয়েছে শান্তা নামে এক হিজড়া (২২)। তিনি কাজীপুর বলাডাঙ্গা বাবুলের মেয়ে ওই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী বক্তব্য অনুযায়ী, মিনিটে চাঁচড়া পুলিশ ফাঁড়িতে একটি সালিশি বৈঠক শেষে বাড়ি ফেরার পথে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা বিবাদীরা শান্তার পথরোধ করে। এ সময় বিবাদী ১। ভাবনা হিজড়া (৪২), পিতা ইসহাক, সাং নোয়াপাড়া এবং বিবাদী ২। পূজা হিজড়া (৩০), পিতা অজ্ঞাত, সাং বেজপাড়া টিভি ক্লিনিক এলাকা, থানা কোতোয়ালি, জেলা যশোরসহ অজ্ঞাতনামা আরও দুইজন শান্তার ওপর অতর্কিত হামলা চালায়।হামলাকারীরা ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে কেটে জখম করে পালিয়ে যায়।
পরে আহত অবস্থায় শান্তা নিজ উদ্যোগে যশোর সদর হাসপাতালে এসে চিকিৎসা নেন। বর্তমানে তিনি সদর হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, ভিকটিমের অবস্থা আশঙ্কামুক্ত।