|
দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
|
![]() দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত এ দিবসটি উপলক্ষে বিভিন্ন মন্দিরে ভক্তদের সমাগম, পূজা-অর্চনা, প্রার্থনা, ধর্মীয় আলোচনা, প্রসাদ বিতরণ এবং দেশ ও জাতির কল্যালে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সকাল থেকেই বিভিন্ন বয়সী ভক্ত ও অনুরাগীরা মন্দিরে সমবেত হয়ে বাবা লোকনাথের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি দেশ, সমাজ ও মানুষের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। পৌরশহরের মোক্তারপাড়া এলাকার শান্ত দে এর বাড়িতেও শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আবির্ভাব দিবস উপলক্ষে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ভক্ত ও অনুরাগীরা অংশ নিয়ে পূজা-অর্চনা ও প্রার্থনা করেন। এ সময় পুরো এলাকায় এক পবিত্র ও আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়। ভক্তদের বিশ্বাস, বাবা লোকনাথের জীবনাদর্শ ও বাণী মানুষকে আত্মশুদ্ধি, মানবসেবা, সত্য, ন্যায় ও কল্যাণের পথে চলার অনুপ্রেরণা জোগায়। তাঁর আবির্ভাব দিবস তাই শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মানবকল্যাণ ও আত্মিক শান্তির প্রত্যাশায় ভক্তদের মিলনমেলায় পরিণত হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
