|
বৈদ্যুতিক শর্ট সার্কিটে গুরুতর আহত কিশোর
মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি
|
![]() বৈদ্যুতিক শর্ট সার্কিটে গুরুতর আহত কিশোর ঘটনাটি ঘটে আজ শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে। স্থানীয় সূত্রে জানা যায়, রিজার্ভ বাজার শুঁটকি পট্টি এলাকায় খেলাধুলার সময় একটি ব্যাডমিন্টন কক বিদ্যুতের লাইনের তারে আটকে যায়। পরে ককটি নামানোর চেষ্টা করতে গিয়ে একটি লোহার রড দিয়ে বিদ্যুতের তারে স্পর্শ করলে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঘটনা ঘটে।এতে কিশোরটি গুরুতরভাবে আহত হয়। বিষয়টি দেখে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।আহত ব্যক্তির পরিচয় সম্পর্কে জানা যায় তিনি রাঙ্গামাটি পার্বত্য জেলার রিজাব বাজারের শুটকি পট্টি এলাকার সুজিত দাস এর পুত্র দুর্জয় দাস, বয়স ১২ বছর। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা ঝুলে থাকা বিদ্যুতের তার দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
