|
জোটপ্রধানকে স্বাগত জানিয়ে বিলবোর্ড করায় সারজিসকে কারণ দর্শানোর নোটিশ
নতুন সময় প্রতিনিধি
|
![]() জোটপ্রধানকে স্বাগত জানিয়ে বিলবোর্ড করায় সারজিসকে কারণ দর্শানোর নোটিশ শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান। রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, গত ২৩ জানুয়ারি অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় জোটপ্রধানকে স্বাগত জানিয়ে তোরণ, ব্যানার ও বিলবোর্ড স্থাপন করা হয়। এ ধরনের কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ৭ (চ)-এর সুস্পষ্ট লঙ্ঘন। নোটিশে আরও উল্লেখ করা হয়, রিটার্নিং কর্মকর্তার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পঞ্চগড় চিনিকল মাঠে অনুষ্ঠিত ১০ দলীয় জোটের জনসভায় তিনটি তোরণ নির্মাণ করা হয়, যা আচরণ বিধিমালার বিধি ১৩ (ক)-এর পরিপন্থী। এ ছাড়া নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার ক্ষেত্রে ব্যবহৃত ফেসবুক আইডির তথ্য রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল না করেই নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়। বিষয়টি আচরণ বিধিমালার বিধি ১৬ (ক)-এর লঙ্ঘন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। এ অবস্থায় উল্লিখিত বিধি লঙ্ঘনের দায়ে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না সেই বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
