ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩
উজিরপুরে অপ্রীতিকর ঘটনা ছাড়াই ইতিহাসের সর্বোচ্চ অংশগ্রহণমূলক নির্বাচন হবে: ইউএনও সুজা
আলতাফ হোসেন, অনিক
প্রকাশ: Monday, 19 January, 2026, 6:57 PM

উজিরপুরে অপ্রীতিকর ঘটনা ছাড়াই ইতিহাসের সর্বোচ্চ অংশগ্রহণমূলক নির্বাচন হবে: ইউএনও সুজা

উজিরপুরে অপ্রীতিকর ঘটনা ছাড়াই ইতিহাসের সর্বোচ্চ অংশগ্রহণমূলক নির্বাচন হবে: ইউএনও সুজা

বরিশালের উজিরপুর উপজেলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। প্রতিটি ভোটকেন্দ্রকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সমন্বয়ে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আলী সুজা।

ভোটকেন্দ্র পরিদর্শনকালে ইউএনও আলী সুজা বলেন,“আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যেন নির্বিঘ্নে, স্বতঃস্ফূর্তভাবে ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। আচরণবিধি লঙ্ঘন রোধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ভোটকেন্দ্রগুলোর সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করা হচ্ছে এবং যেকোনো ঝুঁকি মোকাবিলায় দিন-রাত মাঠে রয়েছে প্রশাসন।

দীর্ঘ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের প্রত্যাশা ব্যক্ত করেছেন উজিরপুরের সাধারণ ভোটাররা। তারা মানবিক, দক্ষ ও দায়িত্বশীল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মোঃ আলী সুজার প্রতি আস্থা প্রকাশ করে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে তাঁর সুদৃষ্টি কামনা করেছেন।

উজিরপুর উপজেলায় এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ২১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২০ হাজার ১৮৫ জন, মহিলা ভোটার ১ লাখ ১৬ হাজার ২৯ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ জন। উপজেলায় মোট ৮৪টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে।

ইউএনও মোঃ আলী সুজা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে প্রতিটি ভোটকেন্দ্রের সার্বিক খোঁজখবর নিতে নিয়মিত পরিদর্শন চালিয়ে যাচ্ছেন। প্রশাসনের এমন তৎপরতায় উজিরপুরে একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও ইতিহাসের সর্বোচ্চ অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status