ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩
সোসিয়েদাদের কাছে থেমে গেল বার্সার জয়যাত্রা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 19 January, 2026, 10:14 AM

সোসিয়েদাদের কাছে থেমে গেল বার্সার জয়যাত্রা

সোসিয়েদাদের কাছে থেমে গেল বার্সার জয়যাত্রা

রিয়াল অ্যারেনায় নাটকীয় ও উত্তেজনাপূর্ণ এক ম্যাচে লা লিগার শীর্ষ দল বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদ। শেষ দিকে ১০ জনে নেমেও দারুণ দৃঢ়তায় জয় ধরে রাখে স্বাগতিকরা। টানা ১১ ম্যাচ জয়ের পর এটাই হ্যান্সি ফ্লিকের দলের প্রথম হার।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বার্সেলোনা। কিন্তু ভাগ্য ও ভিএআর সিদ্ধান্ত তাদের বিপক্ষে যায়। প্রথমার্ধেই বার্সার তিনটি গোল বাতিল হয় এবং একটি পেনাল্টির সিদ্ধান্ত অফসাইডের কারণে প্রত্যাহার করা হয়। এর মধ্যেই ৩২ মিনিটে গুয়েদেসের ক্রস থেকে ব্যাক পোস্টে থাকা মিকেল ওয়ারজাবাল ভলিতে গোল করে সোসিয়েদাদকে এগিয়ে দেন।

বিরতির পরও বলের দখল ও আক্রমণে আধিপত্য বজায় রাখে কাতালান জায়ান্টরা। দানি ওলমোর দুটি শট গোলপোস্টে লেগে ফিরে আসে, আর রবার্ট লেভানডোভস্কির হেডার অসাধারণ দক্ষতায় ঠেকান সোসিয়েদাদ গোলরক্ষক আলেহান্দ্রো রেমিরো। একের পর এক সুযোগ নষ্টে হতাশা বাড়ে বার্সা শিবিরে।

অবশেষে ৭০ মিনিটে সমতায় ফেরে বার্সেলোনা। ইয়ামালের ক্রস থেকে বদলি হিসেবে নামা মার্কাস র‌্যাশফোর্ড হেডে গোল করে ম্যাচে ফেরান দলকে। তবে সেই আনন্দ টিকেছিল খুব অল্প সময়ের জন্যই। কিক-অফের পরপরই কার্লোস সোলারের হেডার ঠেকালেও বল ক্লিয়ার করতে ব্যর্থ হয় বার্সা রক্ষণ। ফিরতি বলে গনসালো গুয়েদেস জোরালো শটে গোল করে আবারও সোসিয়েদাদকে এগিয়ে দেন।

এই গোলের পর বার্সেলোনার ছন্দ কিছুটা ভেঙে যায়। উল্টো ব্যবধান বাড়ানোর সুযোগ পায় সোসিয়েদাদ। শেষ দিকে জুলস কুন্দের হেডার ক্রসবারে লেগে ফিরে আসে। ৮৮ মিনিটে পেদ্রিকে বাজেভাবে ফাউল করায় কার্লোস সোলার সরাসরি লাল কার্ড দেখেন। এরপর অতিরিক্ত ৯ মিনিট ১০ জন নিয়েই দুর্দান্ত রক্ষণ সামলে স্মরণীয় জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

এই হারে ১২ ম্যাচে প্রথমবারের মতো পরাজয় দেখল বার্সেলোনা। ফলে লিগ টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান কমে দাঁড়াল মাত্র একে। অন্যদিকে গুরুত্বপূর্ণ এই জয়ে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে উঠে এসেছে রিয়াল সোসিয়েদাদ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status