ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
হাদি হত্যার বিচারের দাবিতে গাজীপুরে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 17 January, 2026, 11:58 AM

হাদি হত্যার বিচারের দাবিতে গাজীপুরে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

হাদি হত্যার বিচারের দাবিতে গাজীপুরে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে গাজীপুরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গাজীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের একটি অংশ অবরোধ করে রাখেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

জানা গেছে, গাজীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ও গাছা সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থী দুপুরে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে পৌঁছালে শিক্ষার্থীরা সেখানে অবস্থান নেন।

এতে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এ সময় তারা “হাদি হত্যার বিচার চাই”, “খুনিদের দ্রুত গ্রেপ্তার করো”সহ বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, হাদি হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দ্রুত বিচার না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

সড়ক অবরোধের ফলে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।
খবর পেয়ে গাছা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে।

পুলিশ বিচার প্রক্রিয়ায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে বিকেল ৩টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করা হয়েছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status