ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
তেঁতুলিয়ায় আবারও হাসবে টিউলিপের হাসি
মুস্তাক আহমেদ, পঞ্চগড়
প্রকাশ: Thursday, 15 January, 2026, 7:17 PM

তেঁতুলিয়ায় আবারও হাসবে টিউলিপের হাসি

তেঁতুলিয়ায় আবারও হাসবে টিউলিপের হাসি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দর্জিপাড়া গ্রামে এবারও শুরু হলো রাজসিক ফুল টিউলিপ চাষ। আবারও হাসবে টিউলিপের হাসি ।  উত্তর জনপদ তেঁতুলিয়ায় সম্ভাবনায় টিউলিপ  পর্যটকদের মনে জায়গা করে নিয়েছে । মাঘের শুরুতেই এবারও রোপন করা হলো টিউলিপের বীজতলা। 

১৫ জানুয়ারী ২০২৬ বৃহস্পতিবার বিকেলে টিউলিপ চাষ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইএসডিও’র পরিচালক (প্রশাসন) অধ্যক্ষ ড. সেলিমা আখতার । অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে তিনি নারী উদ্যোক্তাদের উৎসাহ প্রদান করেন এবং উদ্যোগটির টেকসই সাফল্য কামনা করেন।

ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)'র আর্থিক সহযোগিতায়  তেঁতুলিয়া সদর ইউনিয়নের  শারিয়াল জোত ও দর্জিপাড়া   গ্রামের   নারী উদ্যোক্তাগণ সম্মিলিতভাবে এই ব্যতিক্রমধর্মী ফুল চাষ কার্যক্রমে অংশগ্রহণ করছেন।

ইএসডিওর হেড অব ইনক্লুসিভ মাইক্রোফিন্যান্স মো: আইনুল হক বলেন এই টিউলিপ ফুল চাষ প্রকল্প নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি ইকো-ট্যুরিজমকে আরও শক্তিশালী করবে এবং দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকদের আকৃষ্ট করবে । 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status