|
আত্মিক প্রশান্তির পথে পূর্ণিমা
নতুন সময় ডেস্ক
|
![]() আত্মিক প্রশান্তির পথে পূর্ণিমা সোমবার (১২ জানুয়ারি) নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে বেশকিছু ছবি প্রকাশ করেন পূর্ণিমা। মদিনার পথে জেদ্দা মেট্রো রেলস্টেশনে তোলা নায়িকার ছবিগুলো প্রশংসা কুড়াচ্ছে নেটিজেনদের। প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, আবায়া ডিজাইনের বোরকা পরেছেন অভিনেত্রী। কালো বোরকার সঙ্গে পরেছেন সাদা হিজাব। আর ছবির ক্যাপশনে পূর্ণিমা ওমরাহ পালন শেষে নিজের অনুভূতি জানান। তিনি লিখেছেন, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। এরপর হ্যাশট্যাগ দিয়ে পূর্ণিমা, ওমরাহ ২০২৫ ও আবায়া স্টাইল শব্দগুলো জুড়ে দেন তিনি। এর আগে কালো বোরকা পরে মদিনার মসজিদের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন অভিনেত্রী। সে ছবিতেও ভক্তদের ভালোবাসা ও শুভকামনা পান তিনি। বছরের শুরুতে নায়িকার ওমরাহ পালনের পোস্টে মন্তব্যের ঘরে ভক্তদের শুভকামনায় ভাসছেন পূর্ণিমা। অনেক ভক্তই তার হজ্জ কবুলের দোয়া করেন। তবে ধারণা করা হচ্ছে, স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে মদিনা সফর ও ওমরাহ পালন করছেন পূর্ণিমা। কিন্তু এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি পূর্ণিমা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
নরসিংদীতে স্কুল পরিদর্শনে গিয়ে মিড ডে মিলের খাবারে গন্ধ পেলেন - প্রতিমন্ত্রী
মেঘনা ব্যাংক ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ডদ ডিস্ট্রিবিউশন পিএলসি-এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত
কুড়িগ্রামে বিসিক শিল্প নগরীতে উদ্যোক্তা ও বিনিয়োগকারী অভাবে ক্ষুদ্র ও কুটির শিল্পের উজ্জ্বল সম্ভবনা ভেস্তে যাচ্ছে
