|
বছর শুরুতেই ‘অন্তর্যামী’ প্রকাশ করলেন মৌটুসী খান
নতুন সময় ডেস্ক
|
![]() বছর শুরুতেই ‘অন্তর্যামী’ প্রকাশ করলেন মৌটুসী খান নিয়মিতই নিজের ইউটিউব চ্যানেলে নতুন গান প্রকাশ করে আসছেন তিনি। নতুন বছরেও তার ব্যতিক্রম ঘটেনি। গতকাল নিজের নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন নতুন গান ‘অন্তর্যামী’। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন অটামনাল মুন। নতুন গানটি প্রসঙ্গে মৌতুষী খান বলেন, ‘কোমল সুর, গভীর আবেগ আর নিঃশব্দ ভালোবাসার গল্পই ফুটে উঠেছে অন্তর্যামী গানে। প্রেম ও বিষাদের মেলবন্ধনে তৈরি এই গানটি দুই প্রেমিক-প্রেমিকার গল্প বলে—যাঁরা গভীর ভালোবাসায় আবদ্ধ হলেও মনে মনে বুঝতে পারেন, সামনে হয়তো রয়েছে এক অনিবার্য বিচ্ছেদ। তবুও সেই ভালোবাসা থাকে বিশুদ্ধ, তীব্র ও চিরন্তন—নদীর মতোই অবিরাম।’ তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, গানটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে এবং তারা এর আবেগ অনুভব করতে পারবেন।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
