ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বিপদের বন্ধু সংগঠনের উদ্যোগে ১০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
প্রকাশ: Tuesday, 6 January, 2026, 12:52 PM

বিপদের বন্ধু সংগঠনের উদ্যোগে ১০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

বিপদের বন্ধু সংগঠনের উদ্যোগে ১০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় তীব্র শীতের মধ্যে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বিপদের বন্ধু। সংগঠনটির উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার ১০০ জন শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

৬ জানুয়ারি সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলার দক্ষিণ রাবাইতারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিপদের বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ ও উপদেষ্টারা সরাসরি উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আহমেদ রনি, সহ-সভাপতি রেদোয়ান আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক রোকন সরকার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা হযরত আলী খন্দকার, উপদেষ্টা আব্দুল্লাহ আল মাহমুদ ও রাশেদুল কবির।

বিপদের বন্ধু সংগঠনের উদ্যোগে ১০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

বিপদের বন্ধু সংগঠনের উদ্যোগে ১০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

শীতবস্ত্র বিতরণকালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, শীত মৌসুমে দেশের নিম্নআয়ের ও অসহায় মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে। তাদের এই কষ্ট লাঘবে সমাজের সামর্থ্যবান ও সচেতন মানুষের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। তারা আরও বলেন, বিপদের বন্ধু সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এবং আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন এবং এই মানবিক উদ্যোগের জন্য আয়োজক সংগঠনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

এ সময় স্থানীয় সচেতন মহল বিপদের বন্ধু সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status