|
বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দুর্গাপুরে দোয়া মাহফিল
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
|
![]() বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দুর্গাপুরে দোয়া মাহফিল দোয়া মাহফিল পুর্ব আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুইয়া, সাবেক সভাপতি ইমাম হাসান আবুচান, সহ সভাপতি আবদুল্লাহ আল মামুন মুকুল, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দীন মাস্টার, বিএনপি নেতা অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান, ইউনিয়ন বিএনপি‘র সভাপতি আলহাজ্ব আজিজুল হক ফকির, সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা, সাংগঠনিক সম্পাদক মো. মজিবুর রহমান মাস্টার, বিভিন্ন মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী সহ বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীগণ। দোয়া মাহফিল পুর্ব আলোচনায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। উনি কেমন লোক ছিলেন, উনার নামাজে জানাযাতেই তা প্রমান করে। বাংলাদেশের মানুষ তাঁর রাজনৈতিক জীবন, ত্যাগ ও অবদান চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি ছিলেন আপোষহীন ও দৃঢ়চেতা একজন রাষ্ট্রনায়ক, যিনি দেশের সংকটময় সময়ে গণতন্ত্র রক্ষায় নিঃস্বার্থভাবে ভূমিকা রেখেছেন, কখনোই দেশ ছেড়ে যাওয়ার চিন্তা করেননি। আপোষহীন নেত্রীর মৃত্যুতে দেশ এক রাজনৈতিক অভিভাবক হারিয়েছে। আজকের এই দোয়া মাহফিলে আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ্ যেনো উনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
তেঁতুলিয়ায় গুণগতমানের সবুজ চা পাতা উৎপাদনে ক্ষুদ্র চাষিদের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভূরুঙ্গামারীতে বিক্রি হচ্ছে ইউক্যালিপটাস চারা
ইনফিনিক্স স্মার্টফোনে বারবার বিস্ফোরণ, ঝুঁকিতে গ্রাহকের জীবন
টেকনাফে সরকারি উন্নয়ন প্রকল্পে যুবলীগ নেতা খোকনের ২০ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় ঠিকাদারের ওপর হামলা
