ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
শেরপুরে অবৈধ বালু পরিবহনের দায়ে ২ জনের কারাদণ্ড
জোবায়ের সোহাগ, শেরপুর
প্রকাশ: Sunday, 4 January, 2026, 5:25 PM

শেরপুরে অবৈধ বালু পরিবহনের দায়ে ২ জনের কারাদণ্ড

শেরপুরে অবৈধ বালু পরিবহনের দায়ে ২ জনের কারাদণ্ড

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অবৈধভাবে বালু পরিবহনের দায়ে দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৪ জানুয়ারি) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার হালচাটি গ্রামের মো: জসিম উদ্দিন (২২) ও চাপাঝোড়া গ্রামের রাকিবুল ইসলাম (২০)। অভিযানে একটি মাহিন্দ্র ট্যাফে ট্রাক্টর ও ৪ টি ব্যাটারিচালিত ভ্যান জব্দ করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অন্যান্য সংশ্লিষ্টরা পালিয়ে যায়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও একটি অসাধু চক্র উপজেলার বিভিন্ন নদী, খাল ও ঝোড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বালু পরিবহনের সময় দুই চালককে আটক করা হয়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. জসিম উদ্দিনকে ২৫ দিন এবং রাকিবুল ইসলামকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন,“অবৈধভাবে বালু পরিবহনের দায়ে এই শাস্তি দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status