ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
ফুলবাড়ী ক্যাডেট কেয়ারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
প্রকাশ: Saturday, 3 January, 2026, 4:24 PM

ফুলবাড়ী ক্যাডেট কেয়ারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ফুলবাড়ী ক্যাডেট কেয়ারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষার মানোন্নয়নে কাজ করা স্বনামধন্য প্রতিষ্ঠান ফুলবাড়ী ক্যাডেট কেয়ার-এর উদ্যোগে নতুন শিক্ষাবর্ষ ২০২৬ উপলক্ষে ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলার ডিগ্রি কলেজ রোডে অবস্থিত ফুলবাড়ী ক্যাডেট কেয়ারের কোচিং চত্ত্বরে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছর ২০২৬-কে স্বাগত জানানো হয়।

নগরাজপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইয়ুব আলী তোতা-র সঞ্চালনায় এবং প্রতিষ্ঠানের পরিচালক আনোয়ারুল কবির-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা সৈয়দ আবিদুর রহমান (সোহাগ)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রভাষক সুজন আলী, ফুলবাড়ী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফারুকুল ইসলাম এবং ফুলবাড়ী ক্যাডেট কেয়ারের শিক্ষক মেহেদী হাসান।

অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পানিমাছকুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মর্তুজা বকুল এবং মধ্য চন্দ্রখানা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উম্মে সালমা।

অনুষ্ঠানে ২০২৫ ব্যাচের পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পাশাপাশি নবাগত পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে,


অভিভাবকরা তাঁদের বক্তব্যে জানান, ২০২৫ সালে ফুলবাড়ী ক্যাডেট কেয়ারের পাঠদান কার্যক্রম ছিল আশানুরূপ ও ফলপ্রসূ। আগামীতেও এ প্রতিষ্ঠান শিক্ষার মান ধরে রেখে শিক্ষার্থীদের সুশিক্ষায় ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status