ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
চট্টগ্রাম-৫ আসনে ব্যারিস্টার আনিসের প্রার্থীতা বাতিল, মনোনয়নপত্রের প্রস্তাবক আটক
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
প্রকাশ: Saturday, 3 January, 2026, 4:21 PM

চট্টগ্রাম-৫ আসনে ব্যারিস্টার আনিসের প্রার্থীতা বাতিল, মনোনয়নপত্রের প্রস্তাবক আটক

চট্টগ্রাম-৫ আসনে ব্যারিস্টার আনিসের প্রার্থীতা বাতিল, মনোনয়নপত্রের প্রস্তাবক আটক

চট্টগ্রাম-৫ (হাটহাজারী- আংশিক বায়েজিদ) আসনে জাতীয় পার্টির প্রার্থী আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরীর প্রার্থীতা বাতিল করা হয়েছে। একইসাথে তার মনোনয়নপত্রের প্রস্তাবক সালাউদ্দিনকে আটক করা হয়েছে।

শনিবার ( ৩ জানুয়ারী) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এর আগে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা ড. জিয়া উদ্দিন আনিসুল ইসলাম মাহমুদের প্রার্থিতা বাতিল করেন। তবে কি কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে তার প্রস্তাবক মো. সালাউদ্দিনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

জানা গেছে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এর আগে দুপুর ১২টায় চট্টগ্রাম-৫ আসনের শুনানি শুরু হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ শুরু করে।

এ সময় তারা আনিসুলের মনোনয়নপত্র বাতিল করো, করতে হবে, স্বৈরাচারের দোসর আনিসুল, বাতিল চাই, করতে হবেসহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। একপর্যায়ে আনিসুলের প্রস্তাবক সালাউদ্দিনকে ধাওয়া দেয় তারা। এসময় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। কোতোয়ালি থানার একটি টিম তাকে থানা হেফাজতে নিয়েছে।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি বলেন, বিগত সময়ে হাসিনার অধীনে অনুষ্ঠিত রাতের ভোট, ডামি ভোটগুলোতে আনিসুল ইসলাম মাহমুদ এমপি হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে। তার নেতৃত্বে হাটাহাজারীতে ব্যাপক নির্যাতন চালানো হয়েছে।

নামে জাপা নেতা হলেও তিনি মূলত আওয়ামী লীগ। আমাদের অসংখ্য নেতাকর্মীকে সে গ্রেপ্তার করিয়ে দেয়, জেলে আটকে রাখে। এবারের নির্বাচনে সে প্রার্থী হচ্ছে শুনে ক্ষুব্ধ জনতা বিক্ষোভ করে। একপর্যায়ে তার প্রস্তাবক ও সমর্থককে আটক করা হয়। আনিসুল ইসলাম মাহমুদসহ তার প্রস্তাবক ও সমর্থকদের বিরুদ্ধে মামলা আছে জানান তকিবুল হাসান।

বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (সাধারণ) মো. হেদায়েত উল্লাহ জানান, আনিসুল ইসলাম মাহমুদের প্রার্থিতা বাতিল করা হয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status