ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
মনোনয়ন যাচাইয়ে গাজীপুরের তিন আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 3 January, 2026, 1:25 PM

মনোনয়ন যাচাইয়ে গাজীপুরের তিন আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

মনোনয়ন যাচাইয়ে গাজীপুরের তিন আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে গাজীপুর জেলার তিনটি সংসদীয় আসনে মোট ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা, মোঃ আলম হোসেন জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক ভাবে এসব সিদ্ধান্তের কথা জানান গণমাধ্যমকে।

গাজীপুর-২ আসনে সর্বাধিক আটজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এক শতাংশ ভোটারের বৈধ সমর্থন না থাকায় মোঃ আতিকুল ইসলাম, খন্দকার রুহুল আমিন, জিত বড়ুয়া ও তাপসী তন্ময় চৌধুরীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। নির্ধারিত ফলকনামায় তথ্য সঠিকভাবে উল্লেখ না করায় গণঅধিকার পরিষদের মাহফুজুর রহমান খানের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

মনোনয়ন যাচাইয়ে গাজীপুরের তিন আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

মনোনয়ন যাচাইয়ে গাজীপুরের তিন আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

এছাড়া যথাযথ হলফনামা দাখিল না করার দায়ে জাতীয় পার্টির ইসরাফিল মিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। ফলকনামা ও অঙ্গীকারনামায় স্বাক্ষরের ঘাটতির কারণে শরিফুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং ফলকনামা সঠিকভাবে দাখিল না করায় স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন সরকারের মনোনয়নপত্রও বাতিল বলে গণ্য করা হয়েছে।

গাজীপুর-১ (কালিয়াকৈর) আসনে যাচাই-বাছাইয়ে দু'জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। যথাযথ প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট না করায় জাতীয় পার্টির শফিকুল ইসলাম ও গণফ্রন্টের মোঃ আতিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

অপরদিকে গাজীপুর-৩ (শ্রীপুর) আসনে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। কাগজপত্রে ত্রুটি ও নির্বাচন কমিশনের নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় যাচাই-বাছাই শেষে এসব মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত আসে।

সব মিলিয়ে গাজীপুরের এই তিনটি আসনে একদিনেই ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় জেলার নির্বাচনী সমীকরণে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সংশ্লিষ্টদের মতে, কঠোর যাচাই-বাছাইয়ের ফলে নির্বাচনে কেবল নিয়মতান্ত্রিক ও যোগ্য প্রার্থীরাই মাঠে টিকে থাকবেন। গাজীপুর ৪ ও ৫ সংসদীয় আসনের মনোনয়ন বাছাই বিকেল ২ টা থেকে শুরু হবে বলেও জানা গেছে৷

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status