কক্সবাজারের পেকুয়ায় বরইতলি, চকরিয়া, মগনামা অটোরিক্সা,টেম্পু,সি.এন.জি সডক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া বিদেহী আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারী) জুমার নামাজে পর উপজেলার কবির আহমদ চৌধুরী বাজারে গ্রীন বার্ড রেস্টুরেন্টে বরইতলি, চকরিয়া, মগনামা অটোরিক্সা,টেম্পু,সি.এন.জি সডক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে এ খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা অটোরিক্সা, টেম্পু, সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি রাশেদুল মোস্তাফা,
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পেকুয়া প্রেসক্লাবে সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আনসারী, কক্সবাজার অটো রিক্সা, টেম্পু, সিএনজি,শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, পেকুয়া ট্রাক,মিনি ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ফোরকান, মাতামুহুরি শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম, এবং সাধারণ সম্পাদক এমরান জাদিদ, মোহাম্মদ জয়নাল আবেদীন মোহাম্মদ আফতার, মহিউদ্দিন বাবু, মোহাম্মদ বারেক সহ অসংখ্য শ্রমিক ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এতে খতমে কোরআন ও দোয়া মাহফিলের শেষে মরণোত্তর সহ দুইকে চেক বিতরণ করা হয়।