ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
দামুড়হুদায় তিন ফসলি জমির মাটি কাটায় জমির মালিককে অর্থদণ্ড
সাজিদ হাসান সোহাগ, দামুড়হুদা
প্রকাশ: Saturday, 3 January, 2026, 12:25 PM

দামুড়হুদায় তিন ফসলি জমির মাটি কাটায় জমির মালিককে অর্থদণ্ড

দামুড়হুদায় তিন ফসলি জমির মাটি কাটায় জমির মালিককে অর্থদণ্ড

দামুড়হুদায় ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে জমি মালিক মোঃ আনারুলকে (৩৫) অর্থদন্ড ও কৃষি জমির মাটি সংগ্রহপূর্বক ইটভাটায় স্তূপকরায় ভাটার ম্যানেজার মতিয়ার রহমান মন্টুকে (৬৪) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (২ জানুয়ারী) সকাল ১১ টার দিকে দামুড়হুদা উপজেলার উজিরপুরের লক্ষীগাড়ী মাঠে ও স্কাই ইটভাটায় পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেওয়া হয়।মোঃ আনারুল উপজেলার উজিরপুর গ্রামের মৃত. আশরাফ আলীর ছেলে এবং মতিয়ার রহমান মন্টু জয়রামপুর শেখপাড়া গ্রামের মৃত. আবু বক্করের ছেলে।ভ্রাম্যমাণ আদালতে সূত্রে জানাযায়, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার উবায়দুর রহমান সাহেল বিভিন্ন সূত্রে সংবাদ পায় উপজেলার বিভিন্ন মাঠের তিন ফসলি জমির উপরি ভাগের (টপ সয়েল) মাটি কিনছে ইটভাটা মালিকরা।

এই সংবাদের ভিত্তিতে নির্বাহী অফিসার উপজেলার উজিরপুরের লক্ষীগাড়ী মাঠে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পায়।এসময় নির্বাহী অফিসার উবায়দুর রহমান সাহেল সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এর সংশ্লিষ্ট ধারায় জমি মালিক উপজেলার উজিরপুর গ্রামের মৃত. আশরাফ আলীর ছেলে মোঃ আনারুলকে অর্থদন্ড প্রদান করেন।

পরবর্তীতে দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রী কলেজের সন্নিকটে অবস্থিত স্কাই ইটভাটায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় ভাটায় ইটের কাঁচামাল হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে পার্শ্ববর্তী কৃষি জমির মাটি সংগ্রহপূর্বক স্তূপকৃত অবস্থায় দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত। কৃষি জমির মাটি সংগ্রহপূর্বক স্তূপকৃত করে রাখায় স্কাই ইটভাটার ম্যানেজারকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন দামুড়হুদা মডেল থানার একদল পুলিশ।নির্বাহী অফিসার উবায়দুর রহমান সাহেল জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status