|
এনায়েতপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কোরআন খতম ও দোয়া মাহফিল
মো. সিয়াম হোসেন, এনায়েতপুর
|
![]() এনায়েতপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কোরআন খতম ও দোয়া মাহফিল বুধবার সকালে এনায়েতপুর থানা যুবদলের কার্যালয়ে আয়োজিত এ দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ সাইদুল ইসলামের সভাপতিত্বে এবং থানা যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন জহুরুলের সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রওশন আলী মিন্টু সরকার, জেলা ছাত্রদলের সহসভাপতি ইউসুফ আলী শেখ, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস সালাম, থানা কৃষকদলের আহ্বায়ক মুক্তার হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ। এ সময় নেতারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তায়ালার কাছে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভূরুঙ্গামারীতে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ, অর্ধকোটি টাকার ক্ষতি
বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ
বাঘাইছড়িতে দমকা হাওয়ায় গাছ পালা ভেঙ্গে জনদুর্ভোগ সেনাবাহিনীর সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক
কুড়িগ্রামে জমি নিয়ে ভাই-বোনদের বিরোধ: ধান কাটতে বাধা, থানায় অভিযোগ
