|
খালেদা জিয়ার ইন্তেকালে রাঙ্গাবালীতে বিএনপির শোকসভা
মোঃ বাচ্চু, রাঙ্গাবালী
|
![]() খালেদা জিয়ার ইন্তেকালে রাঙ্গাবালীতে বিএনপির শোকসভা মঙ্গলবার সকাল থেকে রাঙ্গাবালী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক শোক পালন শুরু হয়। এ সময় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে নীরবতা ও সংযমের মধ্য দিয়ে তাদের গভীর শোক প্রকাশ করেন। দলীয় কার্যালয়ে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে দোয়া ও দরুদ পাঠ পরিচালিত হয় এবং বিশেষ মোনাজাতে মহান আল্লাহর কাছে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদৌস নসিব কামনা করা হয়। দোয়া মাহফিলে অংশ নেওয়া অনেক নেতাকর্মীকে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। শোকাবহ পরিবেশে তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় তার বলিষ্ঠ ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে আপসহীন নেতৃত্বের প্রতীক। দেশের গণতন্ত্র রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আজকের এই কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের মাধ্যমে আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।” উপজেলা যুবদলের সদস্য সচিব নিয়াজ আকন বলেন, “তার রাজনৈতিক আদর্শ, ত্যাগ ও সংগ্রাম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন—এই দোয়া আমরা সবাই করছি।” এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশবাসীর কাছে প্রয়াত নেত্রীর রুহের মাগফিরাত কামনায় দোয়া করার আহ্বান জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভূরুঙ্গামারীতে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ, অর্ধকোটি টাকার ক্ষতি
বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ
বাঘাইছড়িতে দমকা হাওয়ায় গাছ পালা ভেঙ্গে জনদুর্ভোগ সেনাবাহিনীর সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক
ফুলবাড়ীতে সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় বহুপক্ষীয় সংলাপ অনুষ্ঠিত
