|
প্রাইম ব্যাংক ও বাউয়ার্ক লিমিটেডের মধ্যে পেরোল ব্যাংকিং চুক্তি
নতুন সময় ডেস্ক
|
![]() প্রাইম ব্যাংক ও বাউয়ার্ক লিমিটেডের মধ্যে পেরোল ব্যাংকিং চুক্তি এই চুক্তির আওতায় বাউয়ার্ক লিমিটেড-এর কর্মীরা প্রতিযোগিতামূলক মুনাফা ভিত্তিক স্যালারি অ্যাকাউন্ট করতে পারবেন, ফি মওকুফসহ ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড, লাইফস্টাইল সুবিধা, কাস্টমাইজড ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা এবং অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন ভোক্তাবান্ধব ব্যাংকিং পণ্য ও সেবা উপভোগ করবেন। এছাড়াও তারা প্রাইম ব্যাংকের ওমনি ডিজিটাল প্ল্যাটফর্ম 'প্রাইমপে' ব্যবহার করতে পারবেন, যার মাধ্যমে স্বয়ংক্রিয় ও নির্বিঘ্নে বেতন পরিশোধ করা সম্ভব হবে এবং কর্পোরেট লেনদেন হবে আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি.'র এসইভিপি ও হেড অব এমার্জিং মার্কেট মো. আসিফ বিন ইদ্রিস এবং বাউয়ার্ক লিমিটেডের চেয়ারম্যান জুলিয়ান অ্যান্ড্রিন ওয়েবার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি.'র ইভিপি ও রিজিওনাল হেড, ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মো. এনামূল কবির; ভিপি ও হেড অব পেরোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস; ভিপি ও টিম হেড, এমার্জিং মার্কেট মোহাম্মদ জুবায়ের; এভিপি রিলেশনশিপ ম্যানেজার, এমার্জিং মার্কেট এইচ. এম. মামুন ও এফএবিপি অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পেরোল ব্যাংকিং রবিউল আলম ইস্কান্দার। বাউয়ার্ক লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মো. হুমায়ুন কবির, হেড অফ ফাইন্যান্স, একাউন্টস অ্যান্ড কোম্পানি সেক্রেটারি; জেনারেল ম্যানেজার নালিন কৌরা; এইচআর ও অ্যাডমিন বিভাগের ম্যানেজার মো. জিশান রহমানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
