|
ঝিনাইগাতীর রাংটিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত ৩
আলিফ জাহান লাবন, ঝিনাইগাতী
|
![]() ঝিনাইগাতীর রাংটিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত ৩ প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই মোঃ বাক্কার মিস্ত্রি (৬০) নামে এক ব্যক্তি নিহত হন। তিনি গুরুতর আহত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন এবং তাৎক্ষণিকভাবে তার মৃত্যু হয়। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দুর্ঘটনায় মোট তিনজন আরোহী আহত হন, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে স্থানীয় জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার ফলে ওই এলাকায় কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের আত্মার মাগফিরাত কামনা করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। সচেতন মহল মনে করছেন, সড়কে সামান্য অসতর্কতাই বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই সবাইকে সড়ক পথে চলাচলের সময় আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
