ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
বাউফল প্রেসক্লাবের নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত: সভাপতি জলিলুর রহমান, সম্পাদক জসিম উদ্দিন
মোঃ আল আমিন আকন
প্রকাশ: Sunday, 21 December, 2025, 11:24 AM

বাউফল প্রেসক্লাবের নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত: সভাপতি জলিলুর রহমান, সম্পাদক জসিম উদ্দিন

বাউফল প্রেসক্লাবের নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত: সভাপতি জলিলুর রহমান, সম্পাদক জসিম উদ্দিন

পটুয়াখালীর বাউফল প্রেস ক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের ১৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ‘দৈনিক আমার দেশ’-এর প্রতিনিধি মো. জলিলুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ‘দৈনিক মানবকণ্ঠ’-এর প্রতিনিধি মো. জসিম উদ্দিন।

শনিবার (২০ ডিসেম্বর) উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বাউফল প্রেস ক্লাব মিলনায়তনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু। প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নূরনবী এবং সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. ইয়াকুব আলী।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মোট ৪৭ জন ভোটারের মধ্যে সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে মো. জলিলুর রহমান ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাই টিভির প্রতিনিধি অহিদুজ্জামান ডিউক পান ১৬ ভোট এবং দৈনিক জনকণ্ঠের কামরুজ্জামান বাচ্চু পান ১১ ভোট।

সাধারণ সম্পাদক পদে মো. জসিম উদ্দিন ৩৫ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়ী হন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী সময়ের আলোর প্রতিনিধি মনিরুজ্জামান হিরণ পান ১১ ভোট।

সহ-সভাপতি পদে ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন প্রথম আলোর প্রতিনিধি এবিএম মিজানুর রহমান। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন দ্য নিউ নেশনের প্রতিনিধি মু. মঞ্জুর মোর্শেদ।

এছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক: ইউসুফ আলী সেন্টু (খোলা কাগজ), কোষাধ্যক্ষ: মো. ফারুক হোসেন (গণদাবী), দপ্তর সম্পাদক: মো. পিয়াল হাসান (সময়ের আলো), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মোসা. কহিনুর বেগম (সাগরকূল), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: নুরুল ইসলাম সিদ্দিকী মাসুম (ইনকিলাব), প্রচার ও প্রকাশনা সম্পাদক: উত্তম কুমার (বিজয় টিভি)।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন-মো. খলিলুর রহমান (দৈনিক সাথী), জীতেন্দ্র নাথ রায় (সমকাল), অতুল চন্দ্র পাল (ভোরের কাগজ) ও আবু সুফিয়ান (সংগ্রাম)। নির্বাচন শেষে রিটার্নিং কর্মকর্তা নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন এবং পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বজায় রেখে দায়িত্ব পালনের জন্য সদস্যদের প্রতি আহ্বান জানান।





পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status