ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
খাগড়াছড়ির পানছড়ি সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ধরা পড়ল বিপুল ভারতীয় পণ্য
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Sunday, 21 December, 2025, 11:21 AM

খাগড়াছড়ির পানছড়ি সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ধরা পড়ল বিপুল ভারতীয় পণ্য

খাগড়াছড়ির পানছড়ি সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ধরা পড়ল বিপুল ভারতীয় পণ্য

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তৎপরতা আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় পরিচালিত এক বিশেষ টহল অভিযানে মালিকবিহীন বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় পানছড়ি সীমান্তের কাঠালতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সুবেদার মো. শফিকুল ইসলাম। সন্ধ্যা আনুমানিক রাত ৮টার দিকে সীমান্তসংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে সন্দেহজনকভাবে পরিত্যক্ত অবস্থায় এসব চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভারতীয় প্রসাধনী সামগ্রী, খাদ্যপণ্য ও পোশাকসামগ্রী। এর মধ্যে সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট, মসলা, রান্নাঘরের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, নারীদের শাল-চাদর, মোজা, রাবারজাত সামগ্রীসহ নানা ধরনের ভোগ্যপণ্য অন্তর্ভুক্ত রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরাকারবারিরা সীমান্ত পার করে এসব পণ্য দেশে প্রবেশ করিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আগেই বিজিবির অভিযানের মুখে পড়ে মালামাল ফেলে পালিয়ে যায়।

বিজিবি কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

বিজিবি আরও জানায়, দেশের সীমান্ত নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status