ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
কপিলমুনিতে বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 21 December, 2025, 11:18 AM

কপিলমুনিতে বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কপিলমুনিতে বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাইকগাছা উপজেলার কপিলমুনিতে বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫ টায় রেজাকপুর কাশিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রেজাকপুর ওয়ার্ড নির্বাচনী পরিচালনা কমিটি গঠনের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য, উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির ১ নং যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান সাহাদাত হোসেন ডাবলু।

কপিলমুনি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ আনারুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির ২ নং যুগ্ম আহ্বায়ক শেখ ইমদাদুল ইসলাম। কপিলমুনি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সন্তোষ সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য শেখ আবু তালেব, যুবদলের রায়হান গাজী।

এসময় উপস্থিত ছিলেন,কপিলমুনি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও সিটি প্রেসক্লাবের সভাপতি এম আজাদ হোসেন, কপিলমুনি ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আজাদ বিশ্বাস, শেখ শাহ আলম,আবু বকর সানা,আবু হানিফ,আজিজ শেখ, বিশ্বজিৎ সাধু শেখ আব্দুল কাদের, আব্দুল মজিদ প্রমুখ। সভায় ধানের শীষ মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পিকে বিজয়ী করতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status