|
ব্যাংকার্স ক্লাবের উদ্যোগে ফুলবাড়ীতে শীতবস্ত্র বিতরণ
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
|
![]() ব্যাংকার্স ক্লাবের উদ্যোগে ফুলবাড়ীতে শীতবস্ত্র বিতরণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও ব্যাংকার্স ক্লাব রংপুরের সাংগঠনিক সম্পাদক মুস্তফা সাদী সাবেরীন তৌহীদ। এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ব্যাংক এশিয়ার জেলা ম্যানেজার জাহিদুর রহমান, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে মোঃ আলি মাহমুদ বলেন,এটি আমাদের একটি ক্ষুদ্র মানবিক প্রয়াস। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা সবসময় আনন্দ অনুভব করি। এটি কোনো রাজনৈতিক বা দলীয় কর্মসূচি নয়।” তিনি আরও বলেন,শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছর এ ধরনের কর্মসূচিতে দ্বিগুণ শীতবস্ত্র বিতরণের পরিকল্পনা রয়েছে। কর্মসূচি শেষে উপকারভোগীরা ব্যাংকার্স ক্লাব রংপুরের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় সচেতন মহলের মতে, এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহমর্মিতা আরও জোরদার করবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
