ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
তিন জেলায় কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন ডেভিল হান্টে আটক ৬
মনির হোসেন, মোংলা
প্রকাশ: Saturday, 20 December, 2025, 8:47 PM

তিন জেলায় কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন ডেভিল হান্টে আটক ৬

তিন জেলায় কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন ডেভিল হান্টে আটক ৬

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে রাতভর অভিযান পরিচালনা করে খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা থেকে ৬ জনকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। 

২০ ডিসেম্বর শনিবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ ডিসেম্বর বিকাল ৫টা হতে ২০ ডিসেম্বর শনিবার সকাল ৬টা পর্যন্ত কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক বাগেরহাটের মোংলা ও মোড়েলগঞ্জ, খুলনার রুপসা ও দাকোপ এবং সাতক্ষীরার শ্যামনগর থানাধীন জয়খালী এলাকায় পৃথক ৫টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান চলাকালীন উক্ত এলাকাসমূহ হতে আসাদুজ্জামান সবুজ (৩৪), মোঃ শাহীন আলম (৪৮), রবিউল ইসলাম লিটু (৫৮), শেখ আজহারুল ইসলাম (৬৭), বিদ্যুৎ বিশ্বাস (৬৬) এবং মোঃ শাহীনুর গাজী (৩৮) কে আটক করা হয়।

অভিযানে আটককৃত ব্যক্তিরা সকলেই নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী। পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status