|
সাইবার হামলায় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বছর ২০২৫
নতুন সময় ডেস্ক
|
![]() সাইবার হামলায় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বছর ২০২৫ প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার একাধিকবার সাইবার হামলার শিকার হয়। চীনা হ্যাকারদের মাধ্যমে মার্কিন ট্রেজারি বিভাগে হামলার পর পারমাণবিক নিরাপত্তা-সম্পর্কিত সিস্টেমসহ বিভিন্ন সরকারি সংস্থার নেটওয়ার্ক ভেঙে পড়েছে। এ ছাড়া রাশিয়া-সংশ্লিষ্ট হ্যাকাররা মার্কিন আদালতের গোপন নথিও চুরি করেছে। করপোরেট খাতেও বড় ধরনের ক্ষতি হয়েছে। ক্লপ র্যানসমওয়্যার গ্রুপ ওরাকলের একটি অজানা নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে বহু প্রতিষ্ঠানের কর্মী ও শীর্ষ কর্মকর্তাদের সংবেদনশীল তথ্য চুরি করে নেয়। ত্রুটিটি শনাক্ত হওয়ার আগেই ব্যাপক তথ্য ফাঁস ঘটে। যুক্তরাজ্যে একের পর এক সাইবার হামলায় খুচরা ব্যবসা খাত বিপর্যস্ত হয়। বিশেষ করে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জাগুয়ার ল্যান্ড রোভারের ওপর হামলার ফলে কয়েক মাস উৎপাদন বন্ধ থাকে। এতে দেশটির অর্থনীতিতে বড় ধাক্কা লাগে এবং সরকারকে প্রায় ১৫০ কোটি পাউন্ড সহায়তা দিতে হয়। এশিয়াতেও পরিস্থিতি উদ্বেগজনক ছিল। দক্ষিণ কোরিয়ায় প্রায় প্রতি মাসেই বড় সাইবার হামলার ঘটনা ঘটেছে। দেশটির বৃহত্তম টেলিকম কোম্পানি ও ই-কমার্স জায়ান্ট কুপাংয়ের ওপর হামলায় কোটি কোটি গ্রাহকের তথ্য ফাঁস হয়েছে। টেকক্রাঞ্চ বলছে, ২০২৫ সালে দুর্বল নিরাপত্তা ব্যবস্থা, সরবরাহব্যবস্থার ওপর অতিরিক্ত নির্ভরতা এবং রাষ্ট্রীয় মদদপুষ্ট হ্যাকারদের কারণে সাইবার হামলা হয়েছে। এটি এখন অর্থনৈতিক ও সামাজিক বিপর্যয়ের কারণ হয়ে উঠেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
