|
হাটহাজারীর সাবেক এমপি ব্যারিস্টার আনিসের বাড়িতে অগ্নিসংযোগ
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
![]() হাটহাজারীর সাবেক এমপি ব্যারিস্টার আনিসের বাড়িতে অগ্নিসংযোগ শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের সাদেকনগর গ্রামে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান। তিনি জানান, মাঝরাতে কে বা কারা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ সংযোগ করে। এতে দ্বিতল বাড়ির দুইটি কক্ষ ও একটি গাড়ি পুড়ে গেছে। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত ১২টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স হাটহাজারী স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নানের নেতৃত্বে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো তারিক আজিজ বলেন, শুক্রবার রাত ১২টার দিকে হাটহাজারী আসনের সাবেক সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে- এমন খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে এসেছি। বর্তমানে আগুন নিভে গেছে। তবে কারা এই অগ্নিসংযোগ করেছে তা তদন্ত করা হবে। উল্লেখ্য, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও আংশিক বায়েজিদ) আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। আওয়ামী লীগ সরকার আমলে তিনি মহাজোটের হয়ে নির্বাচন করে সর্বশেষ ২০২৪ এর দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া তিনি আওয়ামী লীগ সরকারের মহাজোট আমল ছাড়াও বিভিন্ন সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
