ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
‎ওসমান হাদির হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ও ব্লকেড
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Saturday, 20 December, 2025, 11:38 AM

‎ওসমান হাদির হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ও ব্লকেড

‎ওসমান হাদির হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ও ব্লকেড

‎ভারতীয় আধিপত্য বিরোধী সংগ্রামের প্রাণপুরুষ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ও ব্লকেড কর্মসূচি পালন করেছে সর্বস্তরের ছাত্র-জনতা। 

আজ ১৯ ডিসেম্বর শুক্রবার জুম্মা নামাজের পর উপজেলা মডেল মসজিদ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে মিলিত হয়। সেখানে দুপুর ২ টা থেকে সন্ধ্যা পর্যন্ত কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক ব্লকেড করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শণ করেন আন্দোলনকারীরা । 
‎এসময় তারা "লীগ ধর জেলে ভর, আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো, ওসমান হাদির রক্ত, বৃথা যেতে দেবোনা" ইত্যাদি নানান শ্লোগানে প্রকম্পিত করেন শাপলা চত্বরে এলাকা। 
‎ওসমান হাদির হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ও ব্লকেড

‎ওসমান হাদির হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ও ব্লকেড

‎ব্লকেড কর্মসূচিতে বক্তব্য রাখেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক লোকমান হোসেন লিমন, সদস্য সচিব খন্দকার আল ইমরান, সাবেক আহবায়ক আব্দুল আজিজ নাহিদ, জাতীয় ছাত্র শক্তির আহবায়ক জাহিদ হাসান, সদস্য সচিব সাদিকুর রহমান, জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ মোশারফ হোসেন, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মুহ শাহজালাল সবুজ, নাগরিকপার্টির সদস্য সচিব মাসুম মিয়া, যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান জুয়েল, যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামান তৌহিদসহ প্রমূখ।
‎এ সময় বক্তরা বলেন,"আমরা অবিলম্বে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। ওসমান হাদির খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা শান্ত হবোনা, আবিলম্বে খুনিদের বিচার করুন, দৃষ্টান্তমূলক শাস্তি দিন। "
‎তারা কুড়িগ্রামের প্রশাসনের উদ্দেশ্যে বলেন, "কুড়িগ্রামের ডিসি ও এসপি আওয়ামীলীগ-ছাত্রলীগের পৃষ্ঠপোষকতা করছেন। ফ্যাসিস্ট অপশক্তি প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে, ফেসবুকে নানা উসকানিমূলক পোস্ট দিচ্ছে তবুও তাদের গ্রেফতার করা হচ্ছেনা"। এজন্য বিক্ষোভকারীরা তীব্র প্রতিবাদ জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status