ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
অনগ্রসর ত্রিপুরা জনগোষ্ঠীকে এগিয়ে নিতে কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত
শফিক ইসলাম, মহালছড়ি
প্রকাশ: Friday, 19 December, 2025, 6:43 PM

অনগ্রসর ত্রিপুরা জনগোষ্ঠীকে এগিয়ে নিতে কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

অনগ্রসর ত্রিপুরা জনগোষ্ঠীকে এগিয়ে নিতে কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ, মহালছড়ি উপজেলা শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনগ্রসর ত্রিপুরা জনগোষ্ঠীকে সংগঠিত করে অধিকার আদায় ও উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যেই এ সভার আয়োজন করা হয়।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় মহালছড়ি সদর ইউনিয়ন হলরুমে আয়োজিত এই আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ক্ষণিরঞ্জন ত্রিপুরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন এবং মহালছড়ি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক মোঃ আব্দুল ছাত্তার। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলা ত্রিপুরা ঐক্য পরিষদের নব গঠিত কমিটির সভাপতি শ্যামল ত্রিপুরা।

সভায় আমন্ত্রিত ত্রিপুরা নেতৃবৃন্দ ত্রিপুরা ভাষায় বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, বিগত সরকারের আমলে এমপি,মন্ত্রী সহ বড় বড় সকল পদে ত্রিপুরা জনগোষ্ঠী অবস্থান করলেও নিজ জাতি দীর্ঘদিন ধরে নিপীড়ন, নির্যাতন ও অবহেলার শিকার হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরা সম্প্রদায়ের মানুষ আজও পিছিয়ে রয়েছে। তারা এসব বঞ্চনা ও দুঃখ-দুর্দশার বাস্তব চিত্র তুলে ধরে বলেন, ঐক্যবদ্ধ সংগঠনের মাধ্যমেই এই অনগ্রসরতা কাটিয়ে ওঠা সম্ভব।

প্রধান অতিথির বক্তব্যে মাচাং ক্ষণি রঞ্জন ত্রিপুরা বলেন, ত্রিপুরা জনগোষ্ঠীর অধিকার রক্ষা, সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ত্রিপুরা ঐক্য পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উপজেলা পর্যায়ের শক্তিশালী কমিটি ভবিষ্যতে আন্দোলন ও উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে। সাবেক এমপি ওয়াদুদ ভূইয়ার সাথে কাজ করবে এ সংগঠন কারণ পার্বত্য বাসীর একমাত্র উন্নয়নের রুপকার তিনি।

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল জাতিগোষ্ঠীর সঙ্গে মিলেমিশে উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা, তরুণ সমাজকে নেতৃত্বে আনা এবং শিক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভা শেষে মহালছড়ি উপজেলা ত্রিপুরা ঐক্য পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ত্রিপুরা জনগোষ্ঠীর অধিকার আদায়, সামাজিক উন্নয়ন ও ঐক্য সুদৃঢ়করণে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status