ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
গোপন সংবাদের ভিত্তিতে ঝুমঝুমপুর এলাকায় যুবকের কাছ থেকে অস্ত্র উদ্ধার
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Friday, 19 December, 2025, 6:28 PM

গোপন সংবাদের ভিত্তিতে ঝুমঝুমপুর এলাকায় যুবকের কাছ থেকে অস্ত্র উদ্ধার

গোপন সংবাদের ভিত্তিতে ঝুমঝুমপুর এলাকায় যুবকের কাছ থেকে অস্ত্র উদ্ধার

যশোর জেনারেল হাসপাতাল থেকে মহিন উদ্দিন নামে এক যুবককে একটি বার্মিজ চাকুসহ আটক করেছে পুলিশ। 

বুধবার বেলা ১১টা ১৫ মিনিটের দিকে হাসপাতালের এক্স-রে রুমের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মহিন উদ্দিন যশোর শহরের কোতোয়ালী থানাধীন ঝুমঝুমপুর কাঁঠালবাগান এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে মহিন উদ্দিন তার স্ত্রী সুমাইয়াকে ডাক্তার দেখানোর কথা বলে হাসপাতালের ভেতরে প্রবেশ করেন। গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতাল পুলিশ ক্যাম্পে কর্মরত কর্তব্যরত পুলিশ সদস্যগণ  ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলে তারা প্রথমে হাসপাতালের নিরাপত্তা প্রহরী ও পুলিশ সদস্যরা তাকে এক্স-রে রুমের সামনে থামিয়ে দেহ তল্লাশি করেন। 

এসময় তার সাথে থাকা ব্যাগ থেকে একটি ধারালো বার্মিজ চাকু উদ্ধার করা হয়। আটকের পর তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ বলেন,  ওই যুবক কেন হাসপাতালে চাকু নিয়ে এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status