|
ইউক্রেনের জন্য রাশিয়ার জব্দকৃত সম্পদের ব্যবহার নিয়ে সিদ্ধান্তের আহ্বান
নতুন সময় ডেস্ক
|
![]() ইউক্রেনের জন্য রাশিয়ার জব্দকৃত সম্পদের ব্যবহার নিয়ে সিদ্ধান্তের আহ্বান বৃহস্পতিবার ব্রাসেলসে অনুষ্ঠিতব্য এক গুরুত্বপূর্ণ শীর্ষ বৈঠকে ইইউ নেতাদের কাছে ইউক্রেনের জন্য জরুরি অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি তোলা হবে। যুদ্ধক্ষেত্রে রাশিয়া ধীরে ধীরে অগ্রসর হওয়ায় এবং ইউক্রেনের ওপর ভূখণ্ড ছাড় দেওয়ার চাপ বাড়ায় কিয়েভ এখন তীব্র সংকটে রয়েছে। এমন পরিস্থিতিতে শীর্ষ বৈঠকের আগের দিন ইউরোপীয় পার্লামেন্টে বক্তৃতায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন বলেন, ‘ইউক্রেনের প্রতিরক্ষাকে সমর্থন করা ইউরোপীয় প্রতিরক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ কাজ। এর আগে চলতি মাসে তিনি ২০২৬ ও ২০২৭ সালে ইউক্রেনের জরুরি প্রতিরক্ষা ও বেসামরিক প্রয়োজন মেটাতে অর্থ জোগানের জন্য দুটি প্রস্তাব দেন। এর মধ্যে-যৌথভাবে ইইউ ঋণ গ্রহণ অথবা ইইউতে জব্দকৃত রাশিয়ার সম্পদের বিপরীতে নিরাপত্তা দিয়ে নেওয়া একটি তথাকথিত ‘ক্ষতিপূরণমূলক ঋণ’। ইইউ-এর জব্দকৃত প্রায় ২১০ বিলিয়ন রাশিয়ান সম্পদের মধ্যে ৮৫ বিলিয়ন জমা আছে বেলজিয়ামে। তবে জব্দকৃত এসব রাশিয়ান সম্পদ ইউক্রেনকে দেওয়ার পর, ইইউ পরিকল্পনা ব্যর্থ হলে অন্য সদস্য রাষ্ট্রগুলো যে তাদের সহায়তায় এগিয়ে আসবে, সে বিষয়ে তারা পর্যাপ্ত নিশ্চয়তা পাচ্ছে না। এমন পরিস্থিতিতে ব্রাসেলসকে বহু বিলিয়ন ইউরোর দায় বহন করতে হতে পারে। এদিকে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক চলতি সপ্তাহে ঘোষণা দিয়েছে, তারা ব্রাসেলসভিত্তিক সিকিউরিটিজ ডিপোজিটরি ইউরোক্লিয়ারের বিরুদ্ধে ২৩০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করে মামলা করতে যাচ্ছে। ইউরোক্লিয়ারের কাছেই ইইউতে রাশিয়ার অধিকাংশ সার্বভৌম সম্পদ রাখা আছে। বেলজিয়াম আরো আশঙ্কা করছে, রাশিয়ার মিত্র দেশগুলোর আদালত ইউরোক্লিয়ারের বিরুদ্ধে দাবির বাস্তবায়নে পশ্চিমা সম্পদ জব্দ করার উদ্যোগ নিতে পারে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
