ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
দৌলতপুরে আ.লীগের ৪ নেতা গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 18 December, 2025, 4:45 PM

দৌলতপুরে আ.লীগের ৪ নেতা গ্রেপ্তার

দৌলতপুরে আ.লীগের ৪ নেতা গ্রেপ্তার

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নাশকতার মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার  আদালতে পাঠানো হয়েছে।

দৌলতপুর থানার ওসি মো. কমর উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লিয়াকত আলী (৭০), পিতা- মৃত মানিক শেখ,গ্রাম- রামচন্দ্রপুর,উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য,আসাদুজ্জামান সাহা(৫৩), পিতা- মৃত নছের উদ্দিন,সাং নিলুয়া, চকমিরপুর ইউনিয়নের আওয়ামীলীগ এর সক্রিয় কর্মী,সজিব হোসেন(২৪) পিতা- খৈমদ্দিন,গ্রাম- রামচন্দ্রপুর, উপজেলা ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক,হাবিবুর রহমান(৫০)পিতা-মৃত হেলাল উদ্দিন,গ্রাম-বড় হাতকোড়া, ধামশ্বরইউনিয়ন যুবলীগের সহসভাপতি বলে জানা যায়।

দৌলতপুর থানার (ওসি) মো. কমর উদ্দিন বলেন, বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় মঙ্গলবার রাত থেকে বুধবার ভোররাত পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং  তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status