ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে পিরোজপুর জেলা যুবদলের আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত
জিয়াউল হক, পিরোজপুর
প্রকাশ: Thursday, 18 December, 2025, 3:06 PM

তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে পিরোজপুর জেলা যুবদলের আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে পিরোজপুর জেলা যুবদলের আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

২৫ শে ডিসেম্বর বিএনপির প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে পিরোজপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কামরুজ্জামান তুষার ও সদস্য সচিব এমদাদুল হক মাসুদ এর নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ডিসেম্বর) সকালের শহরের গোপাল কৃষ্ণ ডাউন ক্লাব থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনন্দ মিছিলটি বিলাস চত্বর এসে পথসভায় মিলিত হয়। মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক কামরুজ্জামান তুষার ও সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, যুগ্ন আহ্বায়ক রিয়াজ সরদার, সালমান জাকির,তানজিদ হাসান শাওন, মনিরুল ইসলাম মামুন, মাহফুজুর রহমান শাওন, এনামুল কবির রিপনসহ জেলা যুবদল ও উপজেলা যুবদল এবং পৌর যুবদল বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

পথসভায় ভক্তরা বলেন, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনকে আরো বেগবান করবে। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে বিএনপি আগামী দিনের দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। 

বক্তারা আরো বলেন, ১৬ কোটি মানুষের নয়নের মনি জনাব তারেক রহমান, ২৫ ডিসেম্বর ঢাকা আগমন উপলক্ষে তাকে পিরোজপুর জেলা যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা জানায়। এবং তারা আরো বলেন পিরোজপুরের জেলা যুবদলের নেতৃবৃন্দ (২৫ ডিসেম্বর) জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন।

এ সময় নেতাকর্মীরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং বিভিন্ন স্লোগানে মুখর করে তোলেন সভাস্থল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status