ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
সাতক্ষীরায় দুর্বৃত্তরা বাগানে হত্যা করে ফেলে রেখে গেছে এক ব্যক্তিকে
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Thursday, 18 December, 2025, 3:01 PM

সাতক্ষীরায় দুর্বৃত্তরা বাগানে  হত্যা করে ফেলে রেখে গেছে এক ব্যক্তিকে

সাতক্ষীরায় দুর্বৃত্তরা বাগানে হত্যা করে ফেলে রেখে গেছে এক ব্যক্তিকে

তালা  উপজেলায় আলাউদ্দিন (৪৮) নামে এক ব্যক্তিকে হত্যা করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা সকালে  মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলাউদ্দিন হরিচন্দ্রকাটি গ্রামের মৃত আনসার শেখের ছেলে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১২টার দিকে খলিলনগর ইউনিয়নের হরিচন্দ্রকাটি গ্রামের একটি আম বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলছে স্থানীয়রা জানান, আম বাগানের একটি আম গাছের নিচে আলাউদ্দিনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মরদেহের পাশে একটি ব্যাগ, লাঠি, গামছা ও এক জোড়া জুতা পাওয়া গেছে। এছাড়া তার গলায় দাগের চিহ্ন লক্ষ্য করা গেছে।

নিহতের স্ত্রী ইসমতারা জানান, তার স্বামী মানসিক ভারসাম্যহীন ছিলেন। বৃহস্পতিবার ভোরে তিনি বাড়ি থেকে বের হন। পরে সকালে ছাগল চরাতে গিয়ে গফুর মোল্লা নামের এক ব্যক্তি আম বাগানে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন।

হরিচন্দ্রকাটি গ্রামের বাসিন্দা আবু বক্কর মোড়ল বলেন, আলাউদ্দিন গত কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘোরাফেরা করতেন। তার হাতে সবসময় একটি লাঠি ও একটি ব্যাগ থাকত। তিনি বিভিন্ন সময় মানুষের ছোটখাটো কাজে সহযোগিতা করতেন এবং পাঁচ টাকার বেশি নিতেন না। তবে গলায় দাগের চিহ্ন থাকায় মৃত্যুর বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status