ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
সাতক্ষীরায় যাত্রীবাহী বাস ও ইজিবাইক সংঘর্ষে নিহত -১
ইয়ারব হোসেন সাতক্ষীরা
প্রকাশ: Saturday, 13 December, 2025, 11:41 AM

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস ও ইজিবাইক সংঘর্ষে  নিহত -১

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস ও ইজিবাইক সংঘর্ষে নিহত -১

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস ও ইজিবাইক সংঘর্ষে বাস সুপারভাইজার মোঃ শাওন ইসলাম(৩৩) নামে একজন নিহত হয়েছেন। একই সাথে আহত হয়েছেন আরো সাতজন যাত্রী । শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে  এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শাওন খুলনা সদরের সোনাডাঙ্গা এলাকার বাবুল হোসেনের ছেলে। 

আহতরা হলেন, দেবহাটা উপজেলার হাদিপুর এলাকার মৃত কামালউদ্দিনের ছেলে শেখ নজরুল ইসলাম (৭০), একই এলাকার ফাইম হোসেন(২০) , সাতক্ষীরা সদরের বকচোরা এলাকার  সিরাজুল ইসলামের স্ত্রী ফারজানা আক্তার মিম (২১) ,বরিশাল জেলার সদরের কাউনিয়া এলাকার মাহাবুর রহমানের ছেলে নাইম(৩০)। বাকিদের নাম পরিচয় জানা যায়নি। 

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন ফাইম হোসেন জানান, আজ শুক্রবার  খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহীবাস বিনেরপোতা ব্রিজ এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়।  ওই সময় বাস উল্টে বাসে থাকা সুপারভাইজার মোঃ শাওন ইসলাম ঘটনাস্থলে নিহত হন। একই সময় বাস ও ইজিবাইককে থাকা যাত্রী সহ ৭ জন আহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার সাতক্ষীরা সদর হাসপাতাল এবং  মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ত্রিদেব দেবনাথ জানান, বর্তমানে হাসপাতালে চারজন চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। 
 
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদুর রহমান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করলে বলেন, ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে কতজন আহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status