ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
১১ মাস পর জনসম্মুখে নোবেলজয়ী মাচাদো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 11 December, 2025, 4:39 PM

১১ মাস পর জনসম্মুখে নোবেলজয়ী মাচাদো

১১ মাস পর জনসম্মুখে নোবেলজয়ী মাচাদো

গত ১১ মাস ধরে আত্মগোপনে ছিলেন মাচাদো। জনসম্মুখে তার শেষ উপস্থিতি ছিল চলতি বছরের ৯ জানুয়ারি। ওইদিন রাজধানী করাকাসে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর তৃতীয় মেয়াদে শপথ গ্রহণের বিরুদ্ধে আয়োজিত এক বিক্ষোভে অংশ নিয়েছিলেন।

অবশেষে আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে নরওয়ের অসলোতে ১১ মাস পর প্রথমবারের মতো জনসম্মুখে দেখা দিলেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও ভেনেজুয়েলার বিরোধী রাজনৈতিক নেতা মারিয়া কোরিনা মাচাদো।

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো গতকাল বুধবার দিবাগত রাতে নরওয়ের অসলোতে পৌঁছেছেন। তার অসলো পৌঁছানোর খবর নিশ্চিত করেছেন নোবেল কমিটির প্রধান। তবে মাচাদো সশরীর পুরস্কার গ্রহণ করতে পারেননি। তাই, তার অনুপস্থিতিতেই পুরস্কার প্রদান সম্পন্ন করা হয়।

গতকাল অসলোর সিটি হলে আনুষ্ঠানিকভাবে শান্তিতে নোবেল বিজয়ীর পুরস্কার তুলে দেওয়া হয়। ভেনেজুয়েলার বিরোধীদলীয় এ নেতার পক্ষে তাঁর মেয়ে আনা কোরিনা সোসা পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠান শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর মাচাদোর অসলো পৌঁছানোর খবর পাওয়া যায়।

মাচাদোকে নোবেল পুরস্কার দেয়ার প্রতিক্রিয়ায় নরওয়েতে নিজেদের দূতাবাস বন্ধ করে দেয় মাদুরো সরকার।

পাশাপাশি মাচাদোর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়। অ্যাটর্নি জেনারেল হুঁশিয়ারি দেন, তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলার তদন্ত চলমান থাকায় দেশত্যাগ করলে তাকে পলাতক গণ্য করা হবে। এরপরও গোপনে দেশ ছাড়তে সক্ষম হন মাচাদো।
গতকাল দিবাগত রাতে মাচাদোকে অসলোর গ্র্যান্ড হোটেলে বারান্দায় দেখা যায়। সাধারণত নোবেলজয়ীরা পুরস্কার নিতে এসে অসলোর গ্র্যান্ড হোটেলে অবস্থান করেন।

তিনি বারান্দা থেকে হোটেলের নিচে জড়ো হওয়া সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন। পরে সমর্থকদের সঙ্গে কথা বলেন, শুভেচ্ছা বিনিময় করেন ও ছবি তোলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status