|
সৌদি আরবে তীব্র ঝড়-বৃষ্টি, বন্যার সতর্কবার্তা
নতুন সময় ডেস্ক
|
![]() সৌদি আরবে তীব্র ঝড়-বৃষ্টি, বন্যার সতর্কবার্তা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের মক্কা, মদিনায়, কাসিম, রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় মাঝারি থেকে ভারী ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। সেই সঙ্গে এই সময়ের মধ্যে হতে পারে শিলাবৃষ্টি ও বজ্রঝড়ও। শিগগিরই এই অবস্থার উন্নতি না হলে আকস্মিক বন্যা হতে পারে। প্রতিবেদনে বলা হয়, হাইল, তাবুক, আল জৌফের কিছু অংশে এবং দক্ষিণপশ্চিমাঞ্চলীয় অঞ্চলে মৃদু থেকে মাঝারি বর্ষণ চলছে। অনেক অঞ্চলে মাঝারি বর্ষণের সঙ্গে চলছে ব্যাপক কুয়াশা। এনসিএমের তথ্যানুসারে, সৌদি আরবের এমন আবহাওয়া পরিস্থিতির জন্য দায়ী লোহিত সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, লোহিত সাগর থেকে সৌদির বিভিন্ন এলাকায় ১৮ থেকে ৪০ কিলোমিটার গতিতে বয়ে যাচ্ছে ঝেড়ো হওয়া। বাতাসের এই গতি ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। গালফ নিউজ বলছে, পারস্য উপসাগরেও ঝড়ো আবহাওয়া শুরু হয়েছে। বর্তমানে সেখান থেকে সৌদির দক্ষিণাঞ্চলে ১০ থেকে ৩৫ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বয়ে যাচ্ছে। এই গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
গুরুতর অসুস্থ জিন্নাকে গ্রেপ্তার না করে প্রশ্নবিদ্ধ ওসি, আসলে কি ঘটেছিল সেদিন?
ওয়ারিশ আত্মসাৎ করে ওরা জান্নাতের আশায় ধর্মের গান গায়!শাহীন মির্জা
রাজেন্দ্রপুরে ইকরা হিফজুল কোরআন মাদরাসার পাগড়ি প্রদান ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান
‘হাসিনা সুস্থ আছেন প্রমাণে ব্যর্থ’ হয়ে পুরোনো অডিও ডিলিট করে আবার ফেরালো আ.লীগ
