ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ৯৮ শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 10 December, 2025, 5:53 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 10 December, 2025, 5:57 PM

মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ৯৮ শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা

মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ৯৮ শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা

পাইকগাছার ঐতিহ্যবাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর বুধবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু খালেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। স্বাগত বক্তব্য রাখেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলিজিয়াসমিন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কর্মকর্তা ইমান উদ্দিন, সহকারী শিক্ষা অফিসার শচীন্দ্র নাথ বিশ্বাস, প্রধান শিক্ষক দেবাশীষ সরদার ও সেলিনা পারভীন। শিক্ষক রত্নেশ্বর সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক রনজুমানারা, গীতা রাণী, মাহফুজা খাতুন, ললিতা নাথ, নার্গিস পারভীন, সুষ্মিতা রায়, শামিমা নাসরিন সিমা, আজমেরী সুলতানা, এসএম আমিনুর রহমান লিটু, শাহানা ইয়াছমিন, আবু সাঈদ পলাশ, অনুপম ঘোষ, আব্দুস সালাম, ঝর্ণা খাতুন, শিক্ষার্থী অস্মিতা সরকার ও শুভ্র রায় সৃজন। অনুষ্ঠানে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ৯৮ জন শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status