ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
খুলনা রেঞ্জে উপজেলা-থানা আনসার মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 10 December, 2025, 5:23 PM

খুলনা রেঞ্জে উপজেলা-থানা আনসার মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু

খুলনা রেঞ্জে উপজেলা-থানা আনসার মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু

খুলনার ইলাইপুর আনসার ও ভিডিপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় ১০০ জন সদস্যকে নিয়ে ১৪ দিনব্যাপী উপজেলা/থানা আনসার মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি, খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মো. নুরুল হাসান ফরিদী, বিএএম।

বিশেষ অতিথি ছিলেন ৩ বিএন খুলনা আনসার ব্যাটালিয়নের পরিচালক মোল্লা আবু সাইদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট মো. মিনহাজ আরেফিন। 

এ ছাড়া উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কর্মকর্তা মো. তারিকুল ইসলাম ও অন্যান্য প্রশিক্ষকবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের তরুণদের সামাজিক শক্তিতে রূপান্তরে কাজ করছে। তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তায় আনসার সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে হবে। এ সময় তিনি সদস্যদের করণীয়-বর্জনীয় বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করেন।

তিনি আরও জানান, বাহিনীর মহাপরিচালকের উদ্যোগে প্রতিটি উপজেলায় ‘সঞ্জীবন প্লাটুন’ গঠন করা হবে, যার মাধ্যমে বেকার আনসার ও ভিডিপি সদস্যদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও দেশের সামগ্রিক সমৃদ্ধিতে ভূমিকা রাখা হবে।

উল্লেখিত প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে ২০২৫ সালের উপজেলা/থানা আনসার মৌলিক প্রশিক্ষণের সপ্তম ধাপ খুলনা বিভাগের ৯টি জেলায় একই সঙ্গে শুরু হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status