ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
নাটোরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত
মোঃ রাসেল, নাটোর
প্রকাশ: Wednesday, 10 December, 2025, 2:12 PM

নাটোরে  আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

নাটোরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

১০ ডিসেম্বর,  যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নাটোরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৫ পালন করেছে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড নাটোর জেলা আঞ্চলিক শাখা।

বুধবার  সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়, যা মানবাধিকার বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন নাটোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম মুক্তা। র‌্যালি শেষে আলোচনাসভায় সভাপতিত্ব করেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড নাটোর জেলা শাখার সভাপতি ও আজীবন সদস্য মোঃ আব্দুস শহীদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—সংস্থার আইন উপদেষ্টা এডভোকেট আমিনুল ইসলাম (আমান), সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদুল আলম রুপক, সহ-সভাপতি বজলুর রহমান,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ময়েন উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাসেল শেখ,মানবাধিকার বাস্তবায়ন সংস্থার গুরুদাসপুর উপজেলা সভাপতি এডভোকেট রাশিদুল ইসলাম, নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক লাখো কন্ঠের নাটোর প্রতিনিধি মোঃ রেজাউল করিম মিন্টু।

এছাড়াও খাঁন ফাউন্ডেশন (ডিপিও) শাহীনা লাইজু সহ প্রতিনিধিবৃন্দ, ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারের প্রতিনিধি মোঃ মুক্তা, আশা এনজিওর প্রতিনিধি মোঃ খলিলুর রহমানসহ বিভিন্ন মানবাধিকারকর্মী   এনজিও কর্মী ও অতিথিরা র‌্যালিতে অংশ নেন।

বক্তারা বলেন, “মানবাধিকার আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। সমমর্যাদা, স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত না হলে প্রকৃত মানবাধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়।”

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি মানবাধিকার রক্ষায় সকলকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে শেষ হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status